গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ :
সংশোধিত :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত দুটি পোশাক কারখানা—এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার—অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার আগেই কারখানাগুলোর মূল ফটকে বন্ধের ঘোষণা সংবলিত নোটিশ টানিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকরা কাজে আসলে তারা এ নোটিশ দেখতে পান।
নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় কারখানা চালু হওয়ার পর গার্মেন্টস, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা কাজ না করে বিশৃঙ্খলা শুরু করেন। কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও তারা যৌক্তিক কারণ ছাড়া কাজ থেকে বিরত থাকেন এবং কারখানার ভেতরে ভীতি ও অস্থিরতা তৈরি করেন। একপর্যায়ে গোলযোগ ও ক্ষয়ক্ষতির মাধ্যমে তারা কারখানা ত্যাগ করেন।
এই পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা অনুযায়ী গার্মেন্টস ডিভিশনের সব শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে কবে থেকে কাজ চালু হবে, তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.